আমি গত কয়েক বছর ধরে Laravel-এ কাজ করি। পুরোপুরি sync PHP। Request আসে, process হয়, response যায়। Async জিনিসটা কোনোদিন লাগেনি, তাই শিখিওনি।
তারপর একদিন JustSteveKing-এর একটা article পড়লাম PHP 8.6-এর নতুন Polling API নিয়ে। পড়তে গিয়ে ধাক্কা খেলাম দুই জায়গায়:
epoll আর kqueue কী জিনিস? এই শব্দগুলো আমি Go আর Rust-এর article-এও দেখেছি। PHP-র article-এ এরা কেন?
আমার ধারণা ছিল ReactPHP চালাতে extension লাগে। এটা ভুল ছিল। কতটা ভুল, সেটা নিচে বলছি।
এই post-টা সেই শেখার journey। আমার মতো যারা কোনোদিন async ছোঁয়নি, তাদের জন্য step by step।






